শনিবার, ৭ মে, ২০১৬

মাউসের রাইট বাটনে Copy to , Move to নামে দুটি অপশন যোগ করুন।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদেরকে শিখাব কি ভাবে কম্পিউটার দিয়ে সহজে ফাইল কপি ও কাট করবেন। বেপারটা বুঝ্তে পারেন নাইতো। বুঝায়া বলতাছি। অনেক সময় আমাদের এমন কিছু ফাইল খুব দ্রুত কপি বা কাট করে অন্য ড্রাইভে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। ফাইলে কপি করে আবার নির্দ্রিষ্ট ড্রাইভে গিয়ে পেষ্ট করা অনেক সময় ঝামেলাদায়ক হয়ে যায়। যদি মাউসের রাইট বাটনে Copy to, Move to নামে দুটি অপশন যোগ করা যায়, তাহলে যেকোনো ফাইল কপি ও মুভ করা যাবে সহজে। এবার দেখুন কিভাবে Copy To, Move to তৈরি করবেন। প্রথমে স্টার্ট মেনু থেকে run-গিয়ে টাইপ করুন regedit এবং এন্টার চাপুন। এখন এই দিরেক্টরিটি খুজে বের করুন HKEY_CLASSES_ROOT>AllfileSystemObjecs>shelles>ContextMenuHandeles এখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে দুটি নতুন Key বানান, একটার নামে দিন Copy To, আরেকটার নাম দিন Move To । এখন Default- এ ডাবল ক্লিক করে Copy To এর জন্য লিখুনঃ {C2FBB630-2971-11d1-A18C-00C04FD75D13} এবং Move To এর জন্য লিখুনঃ {C2FBB631-2971-11d1-A18C-00C04FD75D13} ঊপরের ভেলুগুলো ঠিক যেভাবে আছে, সেভাবে দেবেন। এবার বের হয়ে যেকোনো ফাইলে রাইট বাটনে ক্লিক করলে দেখতে পাবেন Copy To ও Move to অপশন দেখতে পাবেন।

via Rimon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন